শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পটিয়ায় বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যাত্রী আহত হয়েছেন।

- Advertisement -

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম মো. সালাম (৫৫)। তিনি বগুড়া জেলার আকতার মিয়ার ছেলে।

দুর্ঘটনায় আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার জাহেদুল ইসলাম (২৬), জাকির ইসলাম (৩০), সাকিব উল হাসান (১৭) ও নাসরিন সুলতানা (২৯)।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকচালককে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও