চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে সাড়ে পাঁচ লাখ টাকা।
সোমবার (২৯ ডিসেম্বর) দিনভর দানবাক্সের টাকা গণনা শেষে এ অর্থ মসজিদের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয় বলে জানিয়েছেন মসজিদের মোতোয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী।
তিনি জানান, নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পরপর এলাকার মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয় এবং স্বচ্ছতার সঙ্গে টাকা গণনা করে তা ব্যাংকে জমা দেওয়া হয়।
দানবাক্সের টাকা গণনার সময় উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোত্তালিব, সহকারী ইমাম মাওলানা সোহাইল আজাদ, মুয়াজ্জিন মাওলানা এয়াকুব আলী, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী, ব্যাংকার মো. আবদুল হাকিম, মো. জাবেদ, মো. ফররহাদ, আনোয়ার হোসাইন, মুহাম্মদ আছফিকুল আলম, বোয়ালখালী থানার এএসআই মো. মোজাম্মেল হোসেন, পুলিশ সদস্য মো. মেহেদী হাসানসহ এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দানবাক্সের এই অর্থ মসজিদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হবে।

