রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর অবদান স্মরণীয় — মোদী

আন্তর্জাতিক ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

- Advertisement -

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক শোকবার্তায় তিনি খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

নরেন্দ্র মোদী ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সাক্ষাতের কথাও স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার ভবিষ্যতেও দুই দেশের পারস্পরিক অংশীদারিত্ব ও সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সর্বশেষ

এই বিভাগের আরও