রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বোয়ালখালীতে নিখোঁজের পর করুণ পরিণতি—পুকুরে উদ্ধার লাশ

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজের চার দিন পর একটি পুকুরে ভেসে উঠেছে মো. জসীম উদ্দীন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ

- Advertisement -

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম এলাকার একটি পুকুরে স্থানীয়রা মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নিহত জসীম উদ্দীন শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুড়া মসজিদ এলাকার মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে।

নিহতের বড় ভাই মো. কাশেম জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। জসীম উদ্দীন গত ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা। মরদেহে পচন ধরেছে বলেও তিনি উল্লেখ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও