রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমলো—১৫ থেকে ১০ শতাংশে নামাল সরকার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সরকার এলপি গ্যাস (এলপিজি) আমদানিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ভ্যাট কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এলওএবি)-এর সঙ্গে আলোচনার ভিত্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল উদ্দেশ্য হলো ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমানো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত ভ্যাট ও শুল্ক পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে দেশের সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার ব্যয়ে সরাসরি ইতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এলপিজি ব্যবসায়ীরা সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ করে দিয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রয়েছে।

এর ফলে খুচরা বাজারে কোনো দোকানেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেলগুলো বিকল্প ব্যবস্থায় রান্না চালু রাখলেও, অনেক বাসাবাড়িতে চুলা জ্বলছে না। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ ভোক্তারা।

সর্বশেষ

এই বিভাগের আরও