বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

স্বর্ণের দাম বৃদ্ধি—ভরি ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। নতুন এ দাম রোববার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

- Advertisement -

শনিবার (১০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ: ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাজুস ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করেছিল, যা ৯ জানুয়ারি থেকে কার্যকর ছিল।

সর্বশেষ

এই বিভাগের আরও