চট্টগ্রামের হাটহাজারীতে রবিবার (১১ ডিসেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ব্যক্তিকে কারাদণ্ড এবং চার দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট ও মদনহাট বাজারে। অভিযানে আনন্দ মনি ঋষি (২৯), আবু বক্কর সিদ্দিক নয়ন (২৩) ও মো: দিদারুল আলম (৪৫) মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট ও গণউপদ্রব সৃষ্টির অপরাধে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মেসার্স লাভলী ফার্মেসী, মেসার্স খাজা ফার্মেসী, মেসার্স জনতা ফার্মেসী ও মেসার্স সানজিদা ট্রেডার্সকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

