বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দাম বাড়তেই থাকছে—সোনার ভরি ২ লাখ ৫২ হাজার

দেশের বাজারে সোনার দামে আবারও ইতিহাস সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম এক লাফে আড়াই লাখ টাকা ছাড়িয়েছে।

- Advertisement -

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৮ হাজার ৩৪০ টাকা বাড়িয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।

একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরি রূপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৬ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস। বুধবার (২১ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে ভালো মানের ২২ ক্যারেটের সোনার সর্বোচ্চ দাম ছিল প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হলো। পাশাপাশি একবারেই ৮ হাজার ৩৪০ টাকা বাড়ানো—দেশের বাজারে যা সর্বোচ্চ একদিনের বৃদ্ধি হিসেবেও রেকর্ড।

নতুন দাম অনুযায়ী সোনার দর, ২২ ক্যারেট: ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ০৬ হাজার ৫৬৯ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

নতুন দাম অনুযায়ী রূপার দর, ২২ ক্যারেট: ৬ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেট: ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেট: ৫ হাজার ৫৯৯ টাকা, সনাতন পদ্ধতি: ৪ হাজার ১৯৯ টাকা।

গত জানুয়ারির শুরু থেকে একের পর এক দফায় সোনার দাম বাড়ছে। চলতি মাসের মধ্যেই একাধিকবার রেকর্ড ভাঙায় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও