রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

উন্নয়ন হবে মানুষের প্রয়োজন অনুযায়ী—বাড়বকুন্ডে আসলাম চৌধুরী

সীতাকুণ্ড প্রতিনিধি:

বড় বড় প্রকল্পের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা গেলে দেশের কোনো এলাকাই অবহেলিত থাকবে না—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী

- Advertisement -

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সীতাকুন্ড উপজেলার বাড়বকুন্ড এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, উন্নয়নের লক্ষ্য একক কোনো অঞ্চলে সীমাবদ্ধ নয়। প্রতিটি এলাকার প্রয়োজন অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বাড়বকুন্ড একটি সম্ভাবনাময় এলাকা উল্লেখ করে তিনি বলেন, কৃষির সঙ্গে শিল্পের সমন্বয় ঘটাতে পারলে পুরো সীতাকুন্ড এলাকার চিত্র আমূল বদলে যাবে।

তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সুশাসন ছাড়া উন্নয়ন কার্যক্রম দীর্ঘস্থায়ী হয় না এবং তা ব্যর্থতায় পরিণত হওয়ার আশঙ্কা থাকে। তাই উন্নয়ন ও সুশাসনের সমন্বিত প্রয়াস প্রয়োজন।

বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

বাড়বকুন্ড ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আওরঙ্গজেব মোস্তাফার সঞ্চালনায় অনুষ্ঠিত গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. কমল কদর, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী মো. সুজাউদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জহুরুল আলম জহুর, আবুল কালাম আজাদ, মো. রাসেল, সরোয়ার কামাল, আবু তাহের, কাজী মো. ইসহাক, ফজলুল করিম, সাহাবউদ্দিন রাজু, লোকমান হোসেন রকি, সাইফুল ইসলাম, একরামুল হক, আকবর হোসেন, মোবারক আলী মাস্টার, মোহাম্মদ ইলিয়াছ, কাজী মো. সেলিম উদ্দিন, মো. আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

এই বিভাগের আরও