রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পোস্টাল ব্যালট দ্রুত পাঠাতে প্রবাসীদের নির্দেশ — সময় বেঁধে দিল ইসি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দিচ্ছেন, তাদের ভোটদান প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছালেই কেবল সেটি ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।

- Advertisement -

শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের জন্য এ নির্দেশনা দেয়।

ইসি জানায়, এবার দেশে ও দেশের বাইরে মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকের বেশি প্রবাসী বাংলাদেশি।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিনই রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ব্যালট গণনা করবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তারা হলেন— নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা।

ইসি সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পাঠানোর বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও