রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ডিজেল ১০০ টাকা—পেট্রোল ও অকটেনের দামও কমলো

নিউজ ডেস্ক

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে।

- Advertisement -

ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, অকটেন ১২০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী— ডিজেল: ১০২ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা, অকটেন: ১২২ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা, পেট্রোল: ১১৮ টাকা থেকে কমিয়ে ১১৬ টাকা, কেরোসিন: ১১৪ টাকা থেকে কমিয়ে ১১২ টাকা, এই নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এদিকে, বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা গেছে। মাত্র দুই দিনে স্বর্ণের দাম কমেছে প্রায় ৮০ হাজার টাকা।

সর্বশেষ

এই বিভাগের আরও