মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাজা পুকুর লাইনে ফজলুল হক—সব সম্প্রদায়ের অধিকার রক্ষা করবো

স্টাফ রিপোর্টার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে প্রচার-প্রচারণা দিন দিন জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী একে এম ডা. ফজলুল হক নগরীতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

- Advertisement -

রোববার (১লা ফেব্রুয়ারী) দুপুরে তিনি নগরীর রাজা পুকুর লাইন শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দির এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।

এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরলে প্রার্থী মনোযোগ সহকারে তা শোনেন। তিনি বলেন, নির্বাচিত হলে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা, অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে তাদের প্রত্যাশার কথা জানান।

গণসংযোগ শেষে জামায়াত প্রার্থী একে এম ডা. ফজলুল হক সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও