সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সড়ক জনগণের সম্পদ, কেউ ব্যক্তিগত স্বার্থে দখল করতে পারবে না—মেয়র

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা রিয়াজউদ্দিন বাজারের স্টেশন রোডে সড়ক ও ফুটপাত দখলের চিত্র দেখা গেছে। একপাশে মৌসুমি ফলের আনারসের স্তূপ, অন্যদিকে ভাসমান বাজারের বাহারি পণ্য। ফলে যানচলাচলে বিঘ্ন ঘটছে এবং পথচারীরা অসুবিধায় পড়ছেন।

- Advertisement -

রোববার (১ ফেব্রুয়ারি) এই অবস্থা দেখতে যান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়রের উপস্থিতিতে পড়িমরি করে দৌড়ে পালান ভাসমান দোকানিরা।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “স্টেশন রোড এলাকায় ব্যবসায়ীদের অসচেতনতার কারণে যানজট বাড়ছে এবং পথচারীদের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত সড়ক কোনোভাবেই দোকানের মালামাল রাখার স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। সড়ক জনগণের সম্পদ। কেউ যদি ব্যক্তিগত স্বার্থে সড়ক দখল করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, স্টেশন রোডসহ নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে এবং রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।

মেয়র ব্যবসায়ী ও ভবন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নগর শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পরিচ্ছন্ন, শৃঙ্খলিত ও বাসযোগ্য চট্টগ্রাম গড়তে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

সর্বশেষ

এই বিভাগের আরও