শনিবার, ২৭ জুন ২০২৬

বিএনপির বিজয়ে ঢাকার মার্কিন দূতাবাসের অভিনন্দন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

- Advertisement -

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৮ মিনিটে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়।

পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬০ দশমিক ৬৯ শতাংশ।

সর্বশেষ

এই বিভাগের আরও