বিএনপি সরকারে ৪৯ সদস্যের মন্ত্রিসভা হচ্ছে। এর মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন হচ্ছেন প্রতিমন্ত্রী। এদের মধ্যে ৩ জন টেকনোক্র্যাটে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন।
পূর্ণমন্ত্রী ২৫ জন, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?
আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
এর আগে সকালে সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিতরা।
মন্ত্রিসভার ২৫ পূর্ণমন্ত্রীর মধ্যে টেকনোক্র্যাটে মন্ত্রী হচ্ছে দুজন। তারা হলেন, খলিলুর রহমান ও আমিনুর রশিদ হাজী ইয়াসিন। এর মধ্যে খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
গুঞ্জন আছে, বিএনপি সরকারে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।
মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ হাজী ইয়াছিন। বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে। তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে প্রতিমন্ত্রীদের মধ্যে টেকনোক্র্যাটে আছেন আমিনুল হক। যিনি ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন।

