শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে এখনো অপেক্ষা, চূড়ান্ত ঘোষণা পরবর্তীতে—স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন–এর পক্ষ থেকে পুলিশের পোশাক পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কিনা— এমন প্রশ্নে মন্ত্রী বলেন, বিষয়টি বিবেচনায় আছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, পুলিশের জনবল বৃদ্ধির চেষ্টা চলছে। অর্থ মন্ত্রণালয়–এর ছাড়পত্র পেলে শিগগিরই আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

এছাড়া পুলিশের ১৮০টি শূন্য সার্জেন্ট পদে দ্রুত নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে শিগগিরই এ নিয়োগ সম্পন্ন হবে বলে জানান তিনি।

পাশাপাশি এসআই পদে এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন–এর মাধ্যমে এএসপি নিয়োগও যথাসময়ে দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ

এই বিভাগের আরও