মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ইসরায়েলি হামলায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে The Jerusalem Post।

- Advertisement -

রোববার (১ মার্চ) ইরানি লেবার নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হামলার অংশ হিসেবে আহমাদিনেজাদের বাড়ি টার্গেট করা হয়। উত্তর-পূর্ব তেহরান–এর নার্নাক এলাকায় তার বাসভবনে হামলায় তিনি নিহত হন। এ সময় তার কয়েকজন দেহরক্ষীও প্রাণ হারান বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কট্টরপন্থী ও পশ্চিমাবিরোধী অবস্থানের জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি আরদাবিল প্রদেশের গভর্নর এবং তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৯ সালের নির্বাচনের মাধ্যমে তিনি দ্বিতীয়বার ক্ষমতায় আসেন। তবে সেই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং ইরানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এখনো ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও