রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

লেবাননে যুদ্ধের আগুন, ৩০ হাজার মানুষের ঘরছাড়া জীবন

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ায় অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী ভারী বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করে।

- Advertisement -

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর–এর মুখপাত্র বাবার বালচ বলেছেন, ‘রক্ষণশীল অনুমান’ অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত হয়েছেন। এছাড়া বহু মানুষ সড়কের পাশে গাড়িতে রাত কাটাতে বাধ্য হয়েছেন।

এদিকে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রতিরক্ষা বাহিনীকে লেবাননের অতিরিক্ত এলাকায় অগ্রসর হয়ে দখল নেওয়ার অনুমতি দিয়েছেন, যাতে সীমান্ত এলাকায় আর কোনো রকেট নিক্ষেপ না হয়।

অন্যদিকে ইরানে মার্কিন-ইসরায়েলিদের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ হামলায় হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ১ মার্চ ২৪ ঘণ্টায় ৫৭ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে রেড ক্রিসেন্ট।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই জটিল আকার ধারণ করছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও