সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে হঠাৎ প্রতিমন্ত্রী— কর্মকর্তা অনুপস্থিত, ক্ষোভ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

- Advertisement -

বুধবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি অফিসে প্রবেশ করেন। তবে গিয়ে দেখেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো কর্মকর্তা উপস্থিত নেই।

প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন প্রতিমন্ত্রী। দায়িত্বপ্রাপ্ত কাউকে না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না।”

সর্বশেষ

এই বিভাগের আরও