রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৮ মার্চও সাধারণ ছুটি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি আরও একদিন বাড়িয়েছে সরকার। আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে।

- Advertisement -

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভা শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, প্রথম সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ১৮ মার্চ সাধারণ ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করে রেখেছে বাংলাদেশ সরকার। ঈদের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ চার দিন নির্বাহী আদেশে ছুটি আগে থেকেই ঘোষণা ছিল।

ঈদের ছুটি শুরুর আগের দিন মঙ্গলবার (১৭ মার্চ) শবে কদরের সরকারি ছুটি। এরপর বুধবার (১৮ মার্চ) অফিস খোলা থাকার কথা থাকলেও নতুন সিদ্ধান্তে দিনটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

এদিকে, ঈদের ছুটি শেষে ২৪ ও ২৫ মার্চ ছুটি সমন্বয় করতে পারলে টানা ১২ দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও