সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের দিন সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন আবহাওয়াবিদরা। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, ঈদের দিন ও এর আগের দিনগুলোতে দেশের ওপর দিয়ে শক্তিশালী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৬, ১৭ ও ১৮ মার্চ—এই তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদরা জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ঝড়ের সময় অপ্রয়োজনে বাইরে না বের হওয়া, বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করা এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও