সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্য, জানালেন তথ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সংসদীয় ব্যবস্থা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

- Advertisement -

শনিবার (৭ মার্চ) দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, ঐতিহাসিক ৭ মার্চের দিনে আমরা দ্বিতীয় দিনের মতো আমাদের কর্মশালা চালিয়ে যাচ্ছি। চারটি সেশনের মধ্যে ইতোমধ্যে তৃতীয় সেশন শেষ হয়েছে। বিকেলে চতুর্থ ও শেষ সেশনের মধ্য দিয়ে এই দুই দিনের কর্মশালার সমাপ্তি ঘটবে।

তিনি আরও বলেন, বিএনপির নেতা দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের যে পরিকল্পনা তুলে ধরেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়ার পর সেই পরিকল্পনা বাস্তবায়নেই সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় সংসদকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায় এবং সরকারি দল হিসেবে সংসদকে সবসময় প্রাণবন্ত ও কার্যকর রাখা যায়—সেসব বিষয় নিয়েই মূলত এই কর্মশালায় আলোচনা হচ্ছে।

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। দুই দিনের এ কর্মশালা শেষ হচ্ছে শনিবার।

সর্বশেষ

এই বিভাগের আরও