সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধের প্রভাবে ভোগান্তি, চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

তিনি জানান, দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা একাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল এবং দুটি ডিপার্চার ফ্লাইট। এ ছাড়া এয়ার আরাবিয়ার দুটি অ্যারাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি অ্যারাইভাল ও দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি সালাম এয়ারের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে কয়েকটি ফ্লাইট সচল রয়েছে বলে জানান তিনি। এর মধ্যে রয়েছে সালাম এয়ারের অ্যারাইভাল ফ্লাইট OV-401 (মাস্কাট থেকে চট্টগ্রাম) এবং ডিপার্চার ফ্লাইট OV-402 (চট্টগ্রাম থেকে মাস্কাট)।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-138 (মদিনা থেকে চট্টগ্রাম) ও BG-122 (মাস্কাট থেকে চট্টগ্রাম) ফ্লাইট চালু ছিল।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

চলমান পরিস্থিতির কারণে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও