রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়ার নেতৃত্বের শক্তি ছিল সাহসে: জুবাইদা রহমান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বাংলাদেশের সব নারী ও কন্যার জন্য নিরাপদ একটি সমাজ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

- Advertisement -

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, অদম্য মনোবলই মানুষের সবচেয়ে বড় শক্তি। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার নারী শক্তি ছিল তার দৃঢ়তায় এবং নেতৃত্বের শক্তি ছিল সাহসে।

নারী দিবস উপলক্ষে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করার আহ্বান জানান তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, নারী যখন এগিয়ে যায় তখন জাতিও এগিয়ে যায়। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারীর ক্ষমতায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ এমন একটি দেশে পরিণত হবে যেখানে সব নারী ও কন্যা নিরাপদে ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।

সর্বশেষ

এই বিভাগের আরও