রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হাটহাজারীতে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান — ৫ জনকে কারাদণ্ড

বাবলু দাশ, হাটহাজারী

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

- Advertisement -

সোমবার (৯ মার্চ ২০২৬) পরিচালিত এ অভিযানে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তাহরিমা হাসপাতালের পেছনে ঝুপড়ি ঘর তৈরি করে ইয়াবা ও গাঁজাসহ মাদক সেবনের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটকরা হলেন— মো. মাসুদ ও মো. মামুন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে পৌরসভার আব্বাসিয়ার পুল এলাকায় গাঁজা সেবনের দায়ে রবিউল হোসেন বাপ্পী, মো. জিসান ও মো. মেহদি নামে আরও তিনজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ও থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও