শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সংসদে রাষ্ট্রপতির ভাষণ হবে—জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

- Advertisement -

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশন শুরু হবে। প্রথম অধিবেশনে বিধি অনুযায়ী সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। সংসদ নেতা তারেক রহমান এ বিষয়ে অধিবেশন আহ্বান করবেন। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথগ্রহণ করাবেন।

তিনি জানান, পরবর্তী অধিবেশনে বিভিন্ন সুপ্রস্তাব উত্থাপন করা হবে এবং সেগুলোর ওপর আলোচনা চলবে। এরপর আইনমন্ত্রী জাতীয় সংসদে ১৩৩টি অর্ডিন্যান্স উত্থাপন করবেন। সবশেষে সংসদে রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে সম্মতি হয়েছে, সেগুলো সংসদে প্রতিফলিত হবে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তবে এ প্রস্তাব আপাতত নাকচ করেছে জামায়াত। বুধবার সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে তারা সিদ্ধান্ত জানাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও