রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘সবার আগে বাংলাদেশ’—সংসদে স্পিকার হাফিজ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং জাতীয় সংসদ গণতন্ত্রের প্রতীক। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের ভূমিকার কথা তুলে ধরেন।

- Advertisement -

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ-এ নামাজের বিরতির পর বেলা দেড়টার কিছুক্ষণ পরে অধিবেশন শুরু হলে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, বিভিন্ন সময় দেশে স্বৈরশাসকের আগমন ঘটেছে, তবে বাংলাদেশের জনগণ সব সময় তার বিরুদ্ধে লড়াই করেছে। তিনি বলেন, জুলাইয়ের গণ–অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিদায় দেওয়া হয়েছে। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণ সংসদের কার্যক্রম দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকার ও বিরোধী দল উভয়পক্ষই জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান স্পিকার। তিনি বলেন, “সবার আগে বাংলাদেশ—এই হোক আমাদের মূলমন্ত্র।”

সর্বশেষ

এই বিভাগের আরও