মার্কিন–ইসরায়েলি হামলায় নিহতদের ‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি।
বিবিসি-র খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর দেওয়া প্রথম বার্তায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বিশেষভাবে মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে হামলার ঘটনা উল্লেখ করেন। ওই হামলায় ১৬৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ১১০ জনই শিশু বলে দাবি করা হয়েছে।
নতুন ইরানি নেতা যুক্তরাষ্ট্রকেও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় এসব ঘাঁটিতে হামলা চালানো হবে।
তিনি আরও বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে এসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে ৮ মার্চ তার ছেলে মুজতবা খামেনি-কে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম প্রকাশ্য বক্তব্য।

