রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির বিজয়—সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ সৃষ্টি হয়েছে—তথ্যমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ বছর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি ব্যাপক বিজয় লাভ করে সরকার গঠন করেছে। নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

- Advertisement -

শনিবার (১৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক রাজনীতির সবচেয়ে বড় অনুষঙ্গ বাস্তবায়ন হয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছিল, সেটি শেখ হাসিনার সময় ব্যাহত হয়েছিল। কিন্তু এখন আবার তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি আরও সতর্কবার্তা দেন, “কিছু মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চাইলে জাতি সতর্ক হয়ে যায়। আবারও কোনো মনোজগত প্রক্রিয়া ফিরে আসছে কিনা—এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

সর্বশেষ

এই বিভাগের আরও