শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

পারিবারিক কলহে স্ত্রী খুন—স্বামী থানায় এসে আত্মসমর্পণ

পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করার পর স্বামী নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেছেন।

- Advertisement -

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম হালিমা আক্তার রুহি (৩০)। তার বাবার নাম আব্দুল মান্নান। অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম, পেশায় লেগুনা চালক। উভয়ের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক বিষয় নিয়ে বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতিতে জহিরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই হালিমা আক্তারের মৃত্যু হয়।

পতেঙ্গা থানায় এসে অভিযুক্ত ব্যক্তি তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, “পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে থানায় রেখেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সর্বশেষ

এই বিভাগের আরও