মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

ড্রোন–সংক্রান্ত একটি ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

- Advertisement -

কর্তৃপক্ষ বলছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে।

ভ্রমণকারীদের তাদের ফ্লাইটসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট উড়োজাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিসেবে পরিচিত। যাত্রীসংখ্যার দিক থেকে এটি বিশ্বের শীর্ষ ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি।

২০২৫ সালে প্রায় ৯ কোটি যাত্রী এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করেছেন। তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার আগ পর্যন্ত যাত্রীসংখ্যার দিক থেকে এটি ছিল বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর।

সর্বশেষ

এই বিভাগের আরও