পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেট্রো ট্রেন চলাচল সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
- Advertisement -
সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম জানান, ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে ঈদের পরের দিন থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি মেট্রো ট্রেন চলাচল করবে বলেও জানান তিনি।

