বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভরিতে ৭,৬৪০ টাকা কমলো স্বর্ণের দাম

ঈদকে সামনে রেখে দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দর অনুযায়ী— ২২ ক্যারেট: ২,৬৪,৬২৫ টাকা প্রতি ভরি, ২১ ক্যারেট: ২,৫০,৩৬৮ টাকা, ১৮ ক্যারেট: ২,১৪,৬১৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৭৪,৭৮৫ টাকা।

এর আগে গত ১৪ মার্চও স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৪৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমানো হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পায়।

উল্লেখ্য, ঈদের আগে স্বর্ণের দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

এই বিভাগের আরও