শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ঈদের দিনে যমুনায় মানুষের ঢল, শুভেচ্ছা নিলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

- Advertisement -

শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ে অংশ নিতে নির্ধারিত সময়ের অনেক আগ থেকেই যমুনা অভিমুখে মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত হন।

এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান-এ পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ওই জামাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

ঈদের এই দিনে প্রার্থনা, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীজুড়ে।

সর্বশেষ

এই বিভাগের আরও