রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

জুলাই বিপ্লবের জন-আকাঙ্ক্ষাই অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের জন-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

- Advertisement -

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ-এ গঠিত বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাইযোদ্ধাদের যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। এছাড়া বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল—সেগুলো পরিবর্তনের বিষয় নিয়েও সভায় আলোচনা হবে। সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান জানিয়েছেন, সংবিধান ও জন-আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে তাদের দল সুপারিশ করবে না।

প্রসঙ্গত, চলমান সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে জয়নাল আবদিন-কে।

মঙ্গলবার এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অধ্যাদেশগুলো পর্যালোচনার প্রক্রিয়া শুরু হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও