সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

- Advertisement -

বুধবার (২৫ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার রাজমহল সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চন্দনাইশ উপজেলার দোহাজারী বাদুরখানা এলাকার মনিদ্র দে’র ছেলে বাবুল দে (৫৫) এবং সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের বণিক পাড়া এলাকার মৃত নিরঞ্জন ধরের ছেলে রঞ্জিত ধর (৫০)।

দোহাজারী হাইওয়ে থানা-র সার্জেন্ট সম্রাট হোসাইন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে দোহাজারীর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

বিশ্ববাজারে কমল তেলের দাম

এই বিভাগের আরও