সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এ স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলা-এর কালাকচুয়া এলাকায় মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে চারজন খেলাফত মজলিস-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের বোনের পরিবারের সদস্য। তারা হলেন—ঝর্না বেগম (৪০), তার স্বামী মুফতি আব্দুল মমিন (৫০), মেয়ে লাবিবা (১৮) এবং ছেলে সাইফ (৭)। তারা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাতারপাইয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজন প্রাইভেট কারের চালক জামাল হোসেন, যার বাড়ি বরিশালে।

পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার কালাকচুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা স্টার লাইন পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

পরে গুরুতর আহত অবস্থায় চালক জামাল হোসেন ও যাত্রী আবরারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। আহত আবরার বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আব্দুল মমিন জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে। বাসটি আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও