রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, পরে রসিকতা—ইরানকে কড়া হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেছেন। শুক্রবার (২৭ মার্চ) ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -

বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানকে ‘ট্রাম্প প্রণালি’ খুলে দিতে হবে—অর্থাৎ হরমুজ প্রণালি। তবে কথাটি বলার পরপরই তিনি সেটিকে ‘ভয়ানক ভুল’ বলে রসিকতা করেন। পরে আবার দাবি করেন, এটি পুরোপুরি ভুল ছিল না এবং গণমাধ্যম এটিকে ‘ভুলভাবে’ উপস্থাপন করবে।

মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, খুব দ্রুত হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। যদিও তিনি একই সঙ্গে জানান, যুদ্ধ বন্ধের লক্ষ্যে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে এবং সে কারণে জ্বালানি অবকাঠামোয় হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

এছাড়া ট্রাম্প দাবি করেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তালিকায় এখনো ৩,৫৫৪টি লক্ষ্যবস্তু রয়েছে এবং খুব শিগগিরই সেগুলোতে আঘাত হানা হতে পারে। তিনি আরও বলেন, একসময় শক্তিশালী দেশ হলেও বর্তমানে ইরান দুর্বল অবস্থায় রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও