শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম নয়াপল্টনে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সেখানে পৌঁছান।

- Advertisement -

তার আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হন তারা।

এর আগে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এ স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি ঘোষণা দেন, শনিবার বিকেলে নয়াপল্টনের কার্যালয়ে যাবেন। সেই ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রিয় নেতাকে স্বাগত জানাতে শনিবার সকাল থেকেই নয়াপল্টনে সমাগম শুরু হয়। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিলেন, পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা সংস্থার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

সর্বশেষ

এই বিভাগের আরও