শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মিরপুর থেকে গ্রেপ্তার সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের

রাজধানীর মিরপুর থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছের (৬১)-কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৯ মার্চ) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

ডিবি সূত্রে জানা গেছে, এক-এগারোর ঘটনায় জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদ-কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।

মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে, শেখ মামুন খালেদকে মিরপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এ দায়িত্ব পালন করেন। তাঁর বাড়ি সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায়।

সর্বশেষ

এই বিভাগের আরও