শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ঘামের দামে স্বপ্ন, ক্রীড়ায় এলো জীবিকার আলো

দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করল সরকার। বিভিন্ন খেলাকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে শতাধিক ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে।

- Advertisement -

রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান।

উদ্বোধনের সময় তিনি ল্যাপটপে বাটন চাপলে সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংক-এর মাধ্যমে ১২৯ জন ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা করে পৌঁছে যায়।

এদিন ক্রীড়া কার্ড বিতরণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননাও দেওয়া হয়। সরকারের এই উদ্যোগের ফলে ফুটসাল, কাবাডি, ভলিবলসহ প্রায় ২০টি ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা সরাসরি উপকৃত হবেন।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই তালিকার বাইরে থাকছেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, আগামী এপ্রিল থেকে ধাপে ধাপে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা হবে। প্রতি চার মাস পরপর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে—ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারলে সুবিধা অব্যাহত থাকবে, অন্যথায় তালিকা থেকে বাদ পড়তে হবে।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া এই উদ্যোগ দেশের ক্রীড়াক্ষেত্রে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

এই বিভাগের আরও