শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মাপে কম, দামে পুরো—ধরা খেল ফিলিং স্টেশন

নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ এবং মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে নগরের একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

সোমবার (৩০ মার্চ) বন্দর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসটিআই সূত্রে জানা যায়, মেসার্স আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশনের ডিজেল ডিসপেন্সিং ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে।

এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় মামলা নিয়ে ৪৬ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই কর্মকর্তারা জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও