যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত না হলেও তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান দ্রুত শেষ করতে আগ্রহী।
- Advertisement -
ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের সিদ্ধান্ত নিলে গুরুত্বপূর্ণ এই জলপথে ইরান-এর নিয়ন্ত্রণ আরও দীর্ঘায়িত হতে পারে। ফলে প্রণালিটি সম্পূর্ণভাবে চালু করার জটিল প্রক্রিয়া ভবিষ্যতের জন্য ঝুলে যেতে পারে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত কয়েক দিনে ট্রাম্প ও তাঁর উপদেষ্টারা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেছেন। তাঁদের ধারণা, জোরপূর্বক হরমুজ প্রণালি উন্মুক্ত করতে গেলে সংঘাত নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমা ছাড়িয়ে যেতে পারে।
এ কারণে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়ানোর ঝুঁকি এড়াতে দ্রুত সামরিক অভিযান সমাপ্তির দিকেই ঝুঁকছেন ট্রাম্প—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

