সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

উপবন এক্সপ্রেসে আগুন, ৩ ঘণ্টা বন্ধ সিলেটের রেল যোগাযোগ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে যায়, ফলে প্রায় তিন ঘণ্টা সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে।

- Advertisement -

মঙ্গলবার সকাল ৬টার দিকে শমশেরনগর রেলস্টেশনের অদূরে পূর্ব কালিপুর এলাকায় চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন স্টেশনের সহকারী মাস্টার সাগর কুমার সিংহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। জরুরি ভিত্তিতে ট্রেন থামানো হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ইঞ্জিন বিকল হওয়ায় এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনও আটকা পড়ে।

পরে কালনি এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে উদ্ধার করা হয়। শমশেরনগরে ট্রেনটি রেখে সকাল ৯টা ১০ মিনিটে রেল চলাচল স্বাভাবিক করা হয়।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প ইঞ্জিন এনে উপবন এক্সপ্রেসকে সিলেটের উদ্দেশ্যে পাঠানো হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও