দেশে বর্তমানে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জ্বালানি বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, মজুত থাকা জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। বর্তমানে দেশে ১ লাখ ২২ হাজার ৬৬০ মেট্রিক টন ডিজেল সংরক্ষিত আছে। এছাড়া কেরোসিন রয়েছে ৯ হাজার ৩৭৮ মেট্রিক টন এবং অকটেনের মজুত দাঁড়িয়েছে ৯ হাজার ২১ মেট্রিক টনে।
অন্যদিকে পেট্রোলের মজুত ১২ হাজার ১৯৪ মেট্রিক টন। বিদ্যুৎ ও শিল্পখাতে ব্যবহৃত ফার্নেস অয়েল রয়েছে ৫৮ হাজার ৭৩৬ মেট্রিক টন। এছাড়া বিমান চলাচলের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের মজুত ৪১ হাজার ৮৭৬ মেট্রিক টন এবং নৌপরিবহনের জন্য মেরিন ফুয়েল রয়েছে ১ হাজার ১৫৩ মেট্রিক টন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান মজুত দেশের চাহিদা পূরণে যথেষ্ট সহায়ক হবে এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

