রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

উৎপাদন বাড়লেও চাহিদা অর্ধেকের কম, স্বস্তিতে বিদ্যুৎ খাত

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা বেড়ে বর্তমানে ৩২ হাজার ৩৩২ মেগাওয়াটে পৌঁছেছে। এর মধ্যে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট।

- Advertisement -

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য উপস্থাপন করেন।

মন্ত্রী জানান, ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশে প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যা বর্তমান চাহিদা মেটাতে সক্ষম।

এ সময় জ্বালানি সরবরাহ প্রসঙ্গেও কথা বলেন তিনি। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের প্রতিটি ফুয়েলিং পাম্পে প্রতিদিন নির্ধারিত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে।

তবে ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির পর হঠাৎ করে জ্বালানি তেলের বিক্রি বেড়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। আগে একটি পাম্পে যে পরিমাণ তেল বিক্রি হতে দেড় দিন সময় লাগতো, এখন তা মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, এই অস্বাভাবিক চাহিদা বৃদ্ধির ফলে মানুষের মধ্যে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কে অতিরিক্ত কেনার প্রবণতা তৈরি হয়েছে। তবে সরবরাহে কোনো ঘাটতি নেই এবং নিয়মিতভাবেই পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও