সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা জারি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের ১৬ জেলায় বজ্রসহ ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

- Advertisement -

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, এ ধরনের ঝড়ো আবহাওয়ায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা জরুরি। পাশাপাশি খোলা স্থানে অবস্থান না করা এবং বজ্রপাত থেকে নিরাপদ থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও