বুধবার, ৮ এপ্রিল ২০২৬

ট্রাম্পের হঠাৎ সরে দাঁড়ানো: ইরানে হামলা ২ সপ্তাহ স্থগিত, শর্ত হরমুজ প্রণালি খুলতে হবে

ইরানের ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকির পর টানটান উত্তেজনার মধ্যে শেষ পর্যন্ত হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, ইরানের ওপর সম্ভাব্য হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে।

- Advertisement -

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোস্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি ইরানে বোমাবর্ষণ ও সামরিক হামলা আপাতত বন্ধ রাখতে সম্মত হয়েছেন। এই সময়কালকে তিনি “দ্বিমুখী যুদ্ধবিরতি” হিসেবে উল্লেখ করেন।

তবে এই সিদ্ধান্তের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল উন্মুক্ত করতে হবে। তা না হলে এই যুদ্ধবিরতি কার্যকর হবে না।

এদিকে, হরমুজ প্রণালি খোলার প্রস্তাব নিয়ে জাতিসংঘের United Nations Security Council-এ আলোচনা হলেও সেখানে রামিয়া ও চীনা ভেটো দেয়, ফলে প্রস্তাবটি পাস হয়নি।

ট্রাম্প আরও জানান, ইরানের পক্ষ থেকে ১০ দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্র পেয়েছে, যা তিনি আলোচনার জন্য “কার্যকর ভিত্তি” হিসেবে দেখছেন। তার দাবি, অতীতের বেশিরভাগ বিরোধপূর্ণ ইস্যুতেই দুই দেশ প্রায় একমত হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই দুই সপ্তাহের সময়সীমা একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সহায়ক হবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনের কাছাকাছি পৌঁছানোকে তিনি সম্মানের বিষয় বলেও উল্লেখ করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও