জাতীয় সংসদে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ আর থাকছে না।
- Advertisement -
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মির্জা ফখরুল ইসলাম আলমগীরর পক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে বিলটি উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিকেলে সংসদে বিলটি উত্থাপনের পর বিরোধীদলীয় এমপিরা এর বিরোধিতা করে ‘না’ ভোট দেন। এ সময় শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন। তবে অধিবেশনে বিরতির পর তারা আবার সংসদে ফিরে আসেন।
এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৭২টি ইতোমধ্যে সংসদে বিল আকারে পাস হয়েছে বলে জানা গেছে।

