বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

টানা ৫ দিনের ছুটি—বন্ধ থাকছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

দেশজুড়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

ছুটির সূচি অনুযায়ী, সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) শেষে রোববার (১২ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত টানা ৩ দিন বন্ধ থাকবে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান।

রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে ছুটি থাকবে। পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি এবং মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

সব মিলিয়ে সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিনের বন্ধে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একসঙ্গে দীর্ঘ বিরতি তৈরি হয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও